ফখরুল-কাদের
এদেশে ফখরুল সাহেব আর কাদের সাহেবের সম্পর্ক বিয়াই-বিয়াই এর মত। অথচ আমরা ভাই-ভাইয়ের সাথে, চাচা ভাতিজার সাথে রক্তারক্তি করি দলের অজুহাতে।
শেক্সপিয়ার বলেছিলেন,
মানুষ, গর্বিত মানুষ!
সামান্য অধিকারের সাজে সজ্জিত হয়ে,
এমন নৃশংসতায় মেতে উঠে,
যা দেখে স্বর্গের দেবদূতরাও কান্নায় ভেঙে পড়ে!
বাগানের ফুল
বাগানের বৈচিত্র্যময় ফুলের মতো, এদেশে বিভিন্ন দল থাকবে, ধর্ম থাকবে, ভাষা থাকবে, বর্ণ থাকবে, ধনী-দরিদ্র থাকবে।
কেন আমরা আমাদেরই শত্রু?
এদেশের রাজনীতিতে যা ইচ্ছে হোক আমার কিছু যায় আসে না। কারণ, ওদের কারো ছেলেরাই এদেশে সেটেল হয়নি। দেশটা একটা বানিজ্যভূমি হিসেবেই দেখে।
আমি ভালবাসি মানুষ। আমার প্রতিবেশি, আমার আশেপাশের মানুষদের। তাদের সাথে আমার মতের অমিল থাকে, থাকুক। তবুও ঈদের নামাজ শেষে ভিন্নমতের লোককে আমি কোলাকুলি করতে চাই। ওরা আমাদের মাটির সন্তান। আমাদের ভূমিপুত্র। আবেগী জাতি হিসেবে অধিকাংশ মানুষই আমরা ইমুশনাল ফুল। কিন্তু দিন শেষে আমরা সবাই এক।
আমার শত্রুর চোখ
আমার শত্রুর চোখ ভিজে গেলে আমার রাতও আনন্দে কাটে না। বিরুদ্ধে কথা বলার সুযোগ আছে যে দেশে, যেই সভ্যতায় তারা সবসময় দুনিয়ার লিডিং দেয়।
ভাগ করো,শাসন করো
ক্ষুদ্র এই মস্তিষ্কে আমি যা বুঝি, আমাদেরকে Divide and rule করা হয়। ভাইয়ের থেকে ভাই, গ্রামের থেকে গ্রামকে ভাগ করে Manageable Size এ রাখতে চায় আমাদেরকে কোন পক্ষ।
আমরা ছিলাম এক
অথচ আমরা এক মাঠে খেলতাম, এক পুকুরে সাঁতার কাটতাম, এক থালায় মুড়ি খেতাম, হয়তো শৈশবে এক বিছানায় ঘুমাতাম!
প্রার্থনা
আমাদের দেশের উপর আল্লাহর রহমত বর্ষন হোক। এক বাগানে বহু ফুলের মতো আমরা শোভিত হই। কিন্তু দিনশেষে আমরা ভাইয়ের স্থানে ভাই, প্রতিবেশীর স্থানে প্রতিবেশী হয়ে শান্তিতে সহাবস্থান করতে চাই।