সবথেকে কম সময় ও শ্রম দিয়ে এই অংশে সবথেকে বেশি নম্বর পাওয়া সম্ভব।
কেন? আর কিভাবে??
কারণ হল এখানে খুব সহজ প্রশ্ন আসে কোন কিছু না পড়েই ১৫ তে ৮/১০ পাওয়া যায়। কিন্তু একটু সিনসিয়ার হলে ফূল মার্কস পাওয়া সম্ভব।
কি করতে হবে?
বিগত সালের প্রশ্ন গুলো দেখুন:
=> গণিতের ছোট ছোট টার্ম ও সিরিজ রিলেটেড প্রশ্ন ই এসেছে অর্ধেক।
=>চিত্র ও আয়নার উপর প্রশ্ন এসেছে।
=> বানান এসেছে বাংলা থেকে । ইংরেজী ও আসতে পারে।
=> ভাষার ব্যাবহার সিদ্ধান্ত গ্রহণের মত প্রশ্নও এসেছে।
=>কিছু প্র্রশ্ন সব সময় আনকমন থাকবে, যা তাৎক্ষণিক মাথা খাঁটিয়ে করতে হবে।
=> মানসিক দক্ষতা অংশের টপিক ভিত্তিক সাজেশন্স পেতে চোখ রাখুন আমার টাইমলাইন + আমার গ্রুপ/ আমি যে গ্রুপ+পেজগুলোতে লিখি।
ফুল মার্কস পাওয়ার জন্য কি করবেন?
=> প্রথমেই বিগত সালের বিসিএস এর লিখিত কোন পুরোনো গাইড থেকে শুধু মানসিক দক্ষতা অংশের প্রশ্নুগুলো সমাধান করে ফেলূন। (কারণ, অনেক প্রশ্নই এগুলো থেকে হুবহু আসে আবারও আসতে পারে)
=>পাটিগণিতের ছোট ছোট যে টপিক গুলো বর্তমান সিলেবাসে নেই সেগুলোর খুব সহজ কিন্তু ট্রিকি এমন প্রশ্নগুলোকে গুরুত্ব দিন (আলাদা ভাবে না করে পাটিগণিত অংশ করার সময়ই করে ফেলুন)
যেমন:
- দশমিক
- বর্গ ও বর্গমূল
- ভগ্নাশ
- দ্রুত শতকরা বের করা
- নল চৌবাচ্চা
- নৌকা- স্রোত
- গতিবেগ
- বয়স
সবথেকে গুরুত্বপূর্ণ হল সিরিজ ও সংখ্যা রিলেটেড প্রশ্ন:
এ নিয়ে আমি লিখব দেখে নিয়েন।
=চিত্র+আয়না +ঘড়ি +পঞ্জিকা সম্পর্কিত প্রশ্নগুলো দেখে নিন।
=> অর্থাৎ যেগুলো শিখে রাখতে হবে সেগুলো শিখে রাখূন।
এছাড়াও যে কোন অধ্যায়ের ছোট খাঁট মাথা খাঁটানোর কিছু প্রশ্ন:
মানসিক দক্ষতা নিয়ে ভালো করে বোঝার জন্য নিচের উদাহরণ দুটি দেখুন।
প্রশ্ন: 01:
১২ বছর আগে মাইশা মণির থেকে ৫ বছরের বড় ছিল। ১৩ বছর পর মণি মাইশার থেকে কত বছরের বড় হবে?
ক.২৫
খ.১৫
গ.৫
ঘ.কোনটিই নয়।
এই প্রশ্নটির উত্তর বের করার জন্য আপনি হিসেব করতে গিয়ে কতটুকু সময় নষ্ট করতেছেন তা ই হল মানসিক দক্ষতা।
অথচ প্রশ্নটির উত্তর কিন্তু ৫ ই হবে। কারণ বয়সের ক্ষেত্রে ব্যাবধান সবসময় সমান থাকে।