আফজাল হুসাইন জাফিন
আমি জন্মেছি এক দেশে,
যেখানে সত্যের মান মাপিয়া চলেছে,
মিথ্যার ঘাঁটি এসে।
নীতিশিক্ষায় আসিবে যাহারা,
শোভিবে জাতিরে এই;
দুর্নীতিতে নিজেরে সাজায়,
দেশ চলে এভাবেই।
কোথায় যোগ্য,কোথায় শ্রেষ্ঠ,
জ্ঞানপাপীদের দল।
সাধু সেজে বসে বিচারালয়ে,
নিশীথে ওরাই খল।
যোগ্যতা সেথা নিভৃতে কাঁদে,
অট্টহাস্যে অর্থলোভ।
এই দেশেই তো জন্ম নিলাম।
আজন্ম আমার সে ক্ষোভ!
কে করিবে এই কালো হাত,
মুক্ত করে ন্যায্যতায়।
সোনার বাংলা ভরিয়া উঠেছে,
রাঘব বোলের ছত-ছায়ায়।
চাকরি,শিক্ষা ব্যবসা হচ্ছে,
ন্যায় বেচাকেনা হয় এখন।
অন্ধের দেশে চশমা বেচছি,
মুক্তি চাইছে আমার মন।