সকাল ৯ টা
সকাল ৯ টা থেকে আমার মন ভালো নেই। আকাশের উপরে আকাশ থেকে ঘন মেঘ জমতে শুরু করেছে হৃদয়মাঝে। দিনদুপুরে হুটহাট মন খারাপ হওয়া লক্ষন ভালো নয়। ঈদানিং একটু মুড সুইং হচ্ছে। সকালে একটা মুভি দেখা শুরু করেছি। Lucky Bushker. আমি খুব কম মুভি দেখি। মুভিতে রিস্ক নিয়ে বিজনেস শুরু করে জীবন পালটে দেয়া এক যুবকের জীবন চিত্রায়িত হয়েছে। এখন ডিসেম্বর। ডিসেম্বর মাসে শীত পড়ে যায় এই অঞ্চলে। উত্তরের হিমালয়ের হিম হওয়া বাতাসে কুঁকড়ে যায় আমাদের উত্তরবঙ্গ। আজ অবশ্য অত শীত ছিল না। কুয়াশার চাদরে ঢাকা থেকেছিল প্রভাতবেলা। থৌরাইল বিলের বুক দেখা যাচ্ছে। ১০ বছরের মাঝে তাকে দেখা যায় নি। বিল সেচা হয়েছে। ধুসর রঙের কাদামাটিতে উদ্ভাসিত হয়ে আছে বিলপাড়। একটা ঘটনায় মনটা হুহু করে উঠলো। হৃদয়ে রক্তক্ষরণ শুরু হলো। নিজেকে সামলে নিয়ে স্বাভাবিক হলাম। জীবন যাপন করাও কঠিন। সংগ্রাম,সংযম,সাহসীকতা,সঙ্গী,সত্যবাদীতা,সততা,শিক্ষা ছাড়া জীবনের সাত সমুদ্র সাঁতরানো যায় না!