অজগর সাপের মতো এঁকেবেঁকে প্রকান্ড রাস্তাটা চলে গেছে উত্তরের দিকে। গ্রামের পথটি কাঁচা। দুই ধারে তাল,কৃষ্ণচূড়া আর আমবৃক্ষের সারি। রাস্তার দুইপাশ ধরে দিগন্তজোড়া ধানক্ষেত।
একটি প্রকান্ড জলাধারের পাশে রেললাইন। জলাধারের নাম থৌরাইল বিল। কবে বা কীভাবে এই বিল সৃষ্টি হয়েছে সেটা অজানা।
মোঘল,আফগান বা ইংরেজ আমলের বহু আগে থেকেই ছিলো এই বিল।কিংবদন্তী আছে, কোহকাফ নগর থেকে এসে, এই জলাধার গড়েছে কোন একদন জ্বীনপরী।